রেকর্ডের ম্যাচে মেসির নানা মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেহান্দ্রো গোমেজের কল্যাণে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। ওদিকে মেসি ছুঁয়েছেন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। আর্জেন্টিনার হয়ে এত দিন সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার রেকর্ডটি একার দখলে রেখেছিলেন সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো। আজকের ম্যাচটি দিয়ে মাচেরানোর রেকর্ডে ভাগ বসালেন মেসি। ১-০ গোলের জয়টা তেমন দৃষ্টিনন্দন না হলেও নিশ্চিত হয়েছে, আর্জেন্টিনা জয়ের ধারাতেই আছে, যা যথেষ্টই স্বস্তি দেবে দলটার ভক্ত-সমর্থকদের

এককালে যে বন্ধুর সঙ্গে নিয়মিত জাতীয় দলের জার্সি গায়ে খেলতেন, সেই বন্ধুর রেকর্ডই আজ নিজের দখলে করে নিয়েছেন। হাভিয়ের মাচেরানো অবসর নিয়েছেন গত বিশ্বকাপের পরেই। আজ নিশ্চয়ই টিভিতে দেখেছেন মেসির গর্বের মুহূর্তটি! ছবি : এএফপি

১ / ১০

কোচ লিওনেল স্কালোনির অধীনে এই নিয়ে ১৬ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা, যার সবচেয়ে বড় কৃতিত্ব এই মেসিরই। ছবি : রয়টার্স

২ / ১০

পুরো ফর্মে না থাকলেও প্যারাগুয়ের খেলোয়াড়দের বেশ ভালোই নাচিয়েছেন মেসি। রে হাডসন তো আর এমনি এমনি টুইট করেননি, 'মেসি চাইলে মৎস্যকন্যাকেও নাটমেগ করতে পারে!' ছবি : রয়টার্স

৩ / ১০

পুরো নতুন এক আক্রমণভাগকে সঙ্গে নিয়েই আজ নেমেছিলেন মেসি। ছিলেন না নিকোলাস গঞ্জালেস কিংবা লাওতারো মার্তিনেজ। তাঁদের জায়গায় খেলেছেন দি মারিয়া ও সের্হিও আগুয়েরো। এমনকি একজন মিডফিল্ডার বসিয়ে রেখে আক্রমণাত্মক উইঙ্গার পাপু গোমেজকেও নামান হয়েছে এই ম্যাচে। নতুন চেহারার এই আক্রমণভাগের সঙ্গেই আজ খেলেছেন মেসি। ছবি : রয়টার্স

৪ / ১০

১৫ দিনের মধ্যে ৫ ম্যাচ খেলার কারণেই কি না, এই ম্যাচে সেই দুর্দমনীয় মেসিকে দেখা যায়নি। বোঝাই যাচ্ছিল, একটু হলেও হাঁপাচ্ছেন। যদিও এই ম্যাচে জেতার জন্য সরাসরি মেসির ওপর নির্ভরশীল ছিল না আর্জেন্টিনা, যা মেসিকে যথেষ্ট স্বস্তি দেবে। ছবি : রয়টার্স

৫ / ১০

ম্যাচের একটি বিশেষ মুহূর্তে মেসি। ছবি : রয়টার্স

৬ / ১০

গোল করেছেন পাপু গোমেজ, সহায়তাকারী আনহেল দি মারিয়া। আর্জেন্টিনার গোলে অবশ্য অবদান রয়েছে মেসিরও। মাঝমাঠে প্যারাগুয়ের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান উইংয়ে ডি মারিয়াকে পাস দেন মেসি। ছবি : এএফপি

৭ / ১০

গোটা ম্যাচে শরীরনির্ভর ফুটবল খেলেছে প্যারাগুয়ে। মেসির ওপরেই ছিল তাঁদের বিশেষ নজর। তাঁদের কোচ ম্যাচ শুরুর আগেই বলেছিলেন, মেসির পায়ে যেন বল না যায় সেটা নিশ্চিত করতে চান তাঁরা। গোটা ম্যাচে মোট ২৩টি ফাউল তাঁদের সেই কৌশলেরই বহিঃপ্রকাশ। ছবি : রয়টার্স

৮ / ১০

প্যারাগুয়ের এক ডিফেন্ডারের গায়ে লেগে দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল পেয়ে যায় আর্জেন্টিনা। রেফারি ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে অফসাইডের জন্য গোলটি দেননি। যদিও মেসির এই অফসাইড হওয়া নিয়ে যথেষ্ট বিতর্ক চলছে। ছবি : এএফপি

৯ / ১০

দীর্ঘ ছয় বছর পর প্যারাগুয়ের বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা। মেসি গোল না পেলেও, যথেষ্ট তৃপ্ত হয়েই মাঠ ছেড়েছেন। ছবি : এএফপি

১০ / ১০