
ফুটবল মাঠে রেফারি তো লাল কার্ড দেখাতেই পারেন। কিন্তু তাই বলে রেফারিকেই লাল কার্ড দেখতে হলো! গতকাল তুরস্কের লিগে ত্রাবজনস্পোর-গ্যালাতাসারাইয়ের ম্যাচে ঘটেছে অদ্ভুত এ ঘটনা। ইএসপিএন।
ম্যাচের তখন ৮৭ মিনিট, ১-১ গোলে সমতা। কিন্তু ত্রাবজনস্পোর খেলছে নয়জন নিয়ে। প্রাণপণে ঠেকিয়ে রেখেছে প্রতিপক্ষকে, শেষ কয়েকটা মিনিট দাঁতে দাঁত চেপে পার করে দিতে পারলে হয়। এমন সময় গ্যালাতাসারাইয়ের একজনকে বক্সের ভেতর ফেলে দিলেন ত্রাবজনস্পোরের ডিফেন্ডার কাভান্ডা। রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজালেন, কাভান্ডাকেও দেখিয়ে দিলেন লাল কার্ড।
ত্রাবজনস্পোরের উত্তেজিত খেলোয়াড়েরা তখন ঘিরে ফেলেছেন রেফারিকে। প্রতিবাদ জানাতে গিয়ে সীমাটা অতিক্রমও করে ফেলছিলেন কেউ কেউ। কিন্তু এই হট্টগোলের সুযোগে ত্রাবজনস্পোরের বদলি খেলোয়াড় সালিহ দুরসান রেফারির হাত থেকে লাল কার্ডটা ছিনিয়ে নিলেন। সেটি উঁচিয়ে দেখিয়ে দিলেন রেফারিকেই। হতভম্ব রেফারির সংবিৎ ফিরে পেতে কয়েকটা মুহূর্ত লেগেছিল। এরপর কার্ডটা নিয়ে দুরসানকে সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখিয়ে দেন। ৯ জনের ত্রাবজনস্পোর হয়ে যায় সাতজনের দল। ওই পেনাল্টি
গোেলই ত্রাবজনস্পোর ম্যাচটা শেষ পর্যন্ত হারে ২-১ গোলে।