রেফারিকে উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মাঠে রেফারি-কোচের দ্বন্দ্ব নতুন কিছু নয়। তবে সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় রেফারিকে চশমা উপহার দিচ্ছেন কোনো কোচ—ব্যাপারটি একটু অন্য রকমই বটে। গত পরশু বুন্দেসলিগায় এফসি কোলনের বিপক্ষে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের স্মৃতিকে ফিরিয়ে আনলেন হানোভার ৯৬-এর মিডফিল্ডার লিওন আন্দ্রেসেন। খেলার ৩৮ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতরে ডান হাত দিয়ে জালে বল পাঠান এই ডেনিশ। মজার ব্যাপার হলো আশপাশের অনেকেই সেটি বুঝতে পারলেও রেফারি সেবাস্তিয়ান ডাঙ্কের্টের চোখেই পড়েনি ঘটনাটা। জোরালো প্রতিবাদেও লাভ হয়নি, রেফারি তাঁর সিদ্ধান্ত বদলাননি। কোলনের কোচ পিটার স্টোগার তখন ব্যঙ্গ করে নিজের চশমাটিই দিতে চাইলেন রেফারিকে, যাতে চোখে আরেকটু ভালো দেখতে পান সেবাস্তিয়ান! শেষ পর্যন্ত বিতর্কিত ওই গোলটিতেই ম্যাচ হেরেছে এফসি কোলন। মিরর।