প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি-বক্সে ফাউল! পেনাল্টির বাঁশি বাজালেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গেল (১-০) সরবোরাসকার। বিষয়টি হজম করতে পারলেন না ইজোসিলিসের খেলোয়াড়েরা। রেফারিকে ঘিরে শুরু করলেন বাদানুবাদ। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তেজিত হয়ে পড়লেন ইজোসিলিসের গোলকিপার। তাঁকে হলুদ কার্ড দেখালে রেফারির কান বরাবর বসিয়ে দিলেন এক চড়! সেখানে থামলেও না হয় কথা; সতীর্থদের নিয়ে ধাওয়াও করলেন। কিছুদূর এগিয়েও পার পেলেন না রেফারি। ইজোসিলিসের আরেক খেলোয়াড় তাঁকে মারলেন চড়! ঘটনা এ মাসের শুরুতে ইতালির অষ্টম বিভাগ ফুটবলের প্লে-অফ ম্যাচে। ম্যাচটা শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জিতেছে সরবোরাসকা। ফক্স স্পোর্টস।