রেফারিকে ঢুস!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলে কত ম্যাচ নিষেধাজ্ঞার কথা শুনেছেন? ৫, ১০, ১৫ বড়জোর ৫০ ম্যাচ। তাই বলে ৭০ ম্যাচ নিষেধাজ্ঞা! অস্ট্রিয়ান এক ফুটবলার এই শাস্তি পেয়েছেন। অবশ্য যে কাণ্ড করেছেন, তাতে শাস্তিটা তাঁর প্রাপ্যই। ঘটনাটা অস্ট্রিয়ার পঞ্চম বিভাগের এসকে রুম ও এসপিজে ইনসব্রুকের একটা ম্যাচে। মাঠে কোনো খেলোয়াড়কে ঢুস মারলে না হয় একটা কথা ছিল, রুমের ইসমাইল গুনদুজ নামের এই মিডফিল্ডার ঢুস মেরে বসেন রেফারিকে। ওই রেফারির ঠোঁট ফেটে গেছে, হাসপাতালে নিয়ে সেলাইও দিতে হয়েছে। অস্ট্রিয়া ফুটবল ফেডারেশন অবশ্য জানিয়েছে তাদের আইনে সর্বোচ্চ নিষেধাজ্ঞা হচ্ছে ৪৬ ম্যাচ। কিন্তু অপরাধটা এতই গুরুতর যে, ৭০ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার মানে, অন্তত বছর দুয়েকের জন্য আর মাঠে নামা হচ্ছে না এই ফুটবলারের! এএফপি।