রেফারির চোট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দল পয়েন্ট তালিকার শীর্ষে, আরেক দল জিতেছে টানা ১৪ ম্যাচে। এমন একটা লড়াইয়ের আগে তো একটু বাড়তি উত্তাপ ছড়াবেই। সেটা এমনই ছড়াল, খোদ ম্যাচের রেফারি পর্যন্ত অসুস্থ হয়ে গেলেন! জুভেন্টাস-নাপোলির ম্যাচ আগামীকাল, সেটি পরিচালনা করার কথা ছিল নিকালো রাজ্জোলির। কিন্তু দৌড়াতে গিয়ে কাল তাঁর পেশিতে টান পড়েছে। এখন তাই আরেকজন রেফারিকে তলব করতে হচ্ছে। রাজ্জোলিকে অনেকের মনে থাকার কথা, ২০১৪ বিশ্বকাপ ফাইনালে তিনিই ছিলেন রেফারি। তবে দুই বছর আগে রোমার সঙ্গে জুভেন্টাসের একটা ম্যাচে তাঁকে নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। অভিযোগ উঠেছিল, জুভেন্টাসের পক্ষে ইচ্ছা করে বেশ কিছু সিদ্ধান্ত দিয়েছেন। এবার ম্যাচের আগেই হঠাৎ চোট পেলেন। তাহলে কি ইচ্ছা করেই নিজেকে সরিয়ে নিয়েছেন? এএফপি।