রেফারির দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল ম্যাচ পরিচালনা করা কতটা কঠিন? রাজিন্দ্রপরসাদ সিচুর্নকে জিজ্ঞাসা করেই দেখুন না একবার! মরিশাসের ভদ্রলোক ম্যাচ পরিচালনা করতে গিয়ে শুধু ছয় মাসের জন্য নিষিদ্ধই হননি, তাঁকে জরিমানা গুনতে হবে ৫০ হাজার মার্কিন ডলারও। ঘটনাটা চলতি আফ্রিকান নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে। গিনি-তিউনিসিয়া ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন সিচুর্ন, গোল করে স্বাগতিকেরা ম্যাচও জিতেছে ২-১ গোলে। শুধুই এই পেনাল্টিই নয়, ম্যাচজুড়েই সিচুর্নের রেফারিং প্রশ্নবিদ্ধ ছিল বলে মনে করেন তিউনিসিয়ান ডিফেন্ডার মোহাম্মদ ইয়াকুবি, ‘এটিকে আপনি আর যা-ই বলুন, ফুটবল ম্যাচ বলতে পারেন না।’ ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দাঙ্গা পুলিশ এসে সিচুর্নকে রক্ষা করেছে, তবে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) হাত থেকে নিস্তার পেলেন না! এএফপি।