প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাউল হয়েছিল বক্সের বাইরে। কিন্তু রেফারি ডিয়েগো সেবালোস বোকা জুনিয়র্সকে দিয়ে দেন পেনাল্টি। এখানেই শেষ নয়, অফসাইড পজিশন থেকে করা বোকার এক গোলকেও স্বীকৃতি দেন তিনি। ৪ নভেম্বর কোপা আর্জেন্টিনার ফাইনালে বোকাকে জেতাবেন, এমন পণই যেন করেছিলেন সেবালোস। ম্যাচের শুরুতেই বোকার জালে বল জড়িয়ে দিয়েছিল রোজারিও সেন্ট্রাল। কিন্তু সেটিকে সেবালোস আবার বাতিল করে দেন অফসাইডের অজুহাতে। প্রতিবাদ করলে মাঠ থেকেও বহিষ্কার করা হয় সেন্ট্রাল কোচকে। এতসব ‘অন্যায়ে’র বিচার সেদিন মাঠে পায়নি ম্যাচ হারা সেন্ট্রাল রোজারিও (০-২)। তবে মাঠের বাইরে সুবিচার পেল তারা। ওই ম্যাচের পর সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন সেবালোস। পরশু তাঁর আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সনদই প্রত্যাহার করে নিয়েছে আর্জেন্টাইন এফএ! রয়টার্স।