রেফারির সিদ্ধান্তে দুজনই নাখোশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল কার্ড, হলুদ কার্ডভরা ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দুই দলকেই। ছবি: রয়টার্স
লাল কার্ড, হলুদ কার্ডভরা ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দুই দলকেই। ছবি: রয়টার্স
>
  • হলুদ কার্ডের ছড়াছড়ি।
  • লাল কার্ডও ছিল একটি।
  • রেফারির ভুল সিদ্ধান্তে অখুশি দুই দলের কোচই।

গ্যারেথ বেলের বেপরোয়া চ্যালেঞ্জ, ভারানকে সুয়ারেজের ফাউল, জর্ডি আলবা বাজেভাবে ফেলে দিয়েছিলেন মার্সেলোকে—এসবই এড়িয়ে গেছেন রেফারি হোসে হার্নান্দেজ। সঠিক সিদ্ধান্ত নিলে ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত হয়তো। রোববার রাতে ন্যু ক্যাম্পে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ। জিদান কিংবা ভালভার্দের কেউই বেশ কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।
এসবের জন্যেই ভবিষ্যতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ওপর ভরসা রাখতে চান জিদান, আগামী মৌসুমে ভিএআরের সংযুক্তি এসব পাল্টে দেবে। তারপরই দেখা যাবে, এ রকম ম্যাচের ফলাফল কোথায় গিয়ে ঠেকে।

লাল কার্ড, হলুদ কার্ড ভরা ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দুই দলকেই। ছবি: রয়টার্স
লাল কার্ড, হলুদ কার্ড ভরা ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দুই দলকেই। ছবি: রয়টার্স

বার্সেলোনার কোচ ভালভার্দে আরেকটু ব্যাখ্যা করে বললেন, ‘পরিষ্কারভাবেই রেফারির জন্য এটি কঠিন একটা ম্যাচ ছিল। সার্জিও রবার্তোর লাল কার্ডের বিষয়ে আমি কিছু বুঝতে পারছি না। সে হয়তো তার হাত ওপরে তুলেছিল। লাল কার্ড দেখানোর মতো কিছু মোটেও হয়নি। অন্তত রবার্তোকে আমি যতটুকু চিনি।’