রেফারিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্পনা করুন তো, ফুটবল ম্যাচ হচ্ছে, অথচ কোনো রেফারি নেই। স্টেডিয়ামের ওপর ঘুরে বেড়াচ্ছে মনুষ্যহীন বিমান ড্রোন। ফাউল হলে ওই ড্রোন থেকেই বাঁশি বাজছে। ভাবছেন, এটা কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনির চিত্রনাট্য। সেটা হতে পারে, তবে সম্ভাবনাটা এমন একজন দেখছেন যে এটিকে আবোলতাবোল বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই। ফ্রাঙ্ক বেকেনবাওয়ার বলছেন বলেই আলাদা করে গুরুত্ব তো দিতে হয়। প্রিমিয়ার লিগের পর মাত্রই কদিন হলো বুন্দেসলিগায় গোললাইন প্রযুক্তি অনুমোদন পেয়েছে। প্রযুক্তি যেভাবে ফুটবলে জড়িয়ে পড়ছে, তাতেই বেকেনবাওয়ারের মনে হচ্ছে একসময় রেফারিও লাগবে না ফুটবলে। স্বচালিত ড্রোনই ম্যাচ পরিচালনা করবে। তত দিন অবশ্য তিনি বেঁচে থাকবেন না। রেফারি ছাড়া ফুটবল ম্যাচ হয়তো হবে, কিন্তু তাতে কি কোনো প্রাণ থাকবে? গোলডটকম।