রেসলার লুইজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড লুইজ নির্ঘাত কোনোকালে রেসলার ছিলেন। না হলে এমন করে কেউ কাউকে নকআউট করে? বিশ্বাস না হলে চেলসি টিভির সঞ্চালক লি পার্কারকে জিজ্ঞেস করুন। গতকাল এফএ কাপে উলভারহ্যাম্পটনের সঙ্গে খেলেছে চেলসি, তার আগে চেলসির অনুশীলন মাঠ কোবহামে গিয়ে দলের প্রস্তুতির রিপোর্ট করছিলেন পার্কার। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন, এমন সময় আক্ষরিক অর্থেই উড়ে এসে জুড়ে বসলেন লুইজ। পার্কারকে মাটিতে ফেলে তাঁর ওপর রেসলারের মতো জেঁকে বসলেন। এর মধ্যে সতীর্থ নাথানিয়েল শালোবাহ এসে হয়ে গেলেন ‘রেফারি’, তিনবার মাটিতে হাত চাপড়ে লুইজকে জয়ী ঘোষণাও করে দিলেন। মজার ভিডিওটি সম্পাদনা করে তাতে নেপথ্যে ‘রেসলিং মিউজিক’ দিয়ে ইনস্টাগ্রামে ছেড়েছে চেলসি টিভি। ডেইলি মেইল।