রেহাই পাচ্ছেন না মেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন আগেই শোনা গিয়েছিল কর ফাঁকির মামলা থেকে লিওনেল মেসিকে অব্যাহতি দিয়েছেন স্পেনের আদালত। আজ জানা গেল উল্টোটাই, বার্সা তারকা ও তাঁর বাবা হোর্হে দুজনের বিরুদ্ধেই কর ফাঁকির তিনটি অভিযোগে মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শুনানিতে সরকারি কৌঁসুলি শুধু আর্জেন্টিনা তারকার বাবার বিরুদ্ধে মামলা চালানোর অনুরোধ জানালে বিচারক সেটি প্রত্যাখ্যান করেন। রাজস্ব কর্তৃপক্ষের আইনজীবী অবশ্য মেসি ও তাঁর বাবা দুজনেরই ২২ মাসের কারাদণ্ড দাবি করেন। অভিযোগ প্রমাণিত হলেও পিতা-পুত্রের কারাগারে যাওয়ার সম্ভাবনা কম। প্রথম অপরাধের ক্ষেত্রে দুই বছরের কম কারাদণ্ড হলে স্পেনে সাধারণত জেল খাটতে হয় না। এএফপি।