রেহাই পেলেন মেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর ধরে গলায় কাঁটা হয়ে ছিল ব্যাপারটা। অবশেষে কর ফাঁকি মামলায় লিওনেল মেসির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে বার্সেলোনার ফরোয়ার্ডের বাবা হোর্হে মেসি রেহাই পাননি, তাঁর বিরুদ্ধে মামলা চলছে।
২০১৩ সালে স্প্যানিশ কর্তৃপক্ষ অভিযোগ করেছিল, ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত প্রায় ৪১ লাখ ইউরোর কর ফাঁকি দিয়েছেন মেসি। ইমেজ-স্বত্ব বাবদ বেশ কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া অর্থ আয়কর বিবরণীতে দেখাননি। তাঁর আইনজীবীরা দাবি করে আসছেন, মেসি এ বিষয়ে কিছুই জানতেন না। কাল স্প্যানিশ আদালতও সেটি মেনে নিয়েছেন।
মেসির বাবা দোষী প্রমাণিত হলে ১৮ মাসের কারাদণ্ড হতে পারে তাঁর। গোল ডটকম।