রোনালদিনহোর ফেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনায় ফিরলেন রোনালদিনহো। কাল ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পরিচয়ও করিয়ে দেওয়া হলো দুবারের ফিফা বর্ষসেরাকে। তবে খেলোয়াড় হিসেবে নয়, ক্যারিয়ারের লম্বা একটা সময় ন্যু কাম্পে কাটানো রোনালদিনহো তাঁর পুরোনো ক্লাবে ফিরলেন ক্লাবের শুভেচ্ছা দূত হিসেবে। ব্রাজিলের সাবেক তারকার সঙ্গে ১০ বছরের চুক্তির কথা জানিয়েছে কাতালান ক্লাবটি। এই সময়ে তিনি ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেবেন। বার্সেলোনার ‘কিংবদন্তি দলে’র হয়ে বিশ্বব্যাপী খেলে বেড়াবেন প্রদর্শনী ম্যাচ। এএফপি।