রোনালদো আছেন, মেসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উসাইন বোল্ট আছেন। আছেন লেব্রন জেমস, ক্রিস্টিয়ানো রোনালদো, অ্যান্ডি মারেও। কিন্তু ২০১৭ সালের লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় লিওনেল মেসি নেই। পরশু প্রকাশিত শীর্ষ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় আছেন আরও দুজন আমেরিকার বাস্কেটবল তারকা স্টেফান কারি ও ব্রিটিশ অ্যাথলেট মো ফারাহ। লরিয়াস স্পোর্টস একাডেমির সদস্যদের ভোটে নির্বাচিত অ্যাথলেটের নাম আনুষ্ঠানিকভাবে ১৪ ফেব্রুয়ারি মোনাকোয় প্রকাশ করা হবে। বিবিসি, আইএএনএস।