রোনালদো এখানেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদো কদিন আগে বলেছেন, ২০১৬ সালটা তাঁর ক্যারিয়ারের সেরা। হওয়ারই কথা, বলতে গেলে কিছুই তো জেতার বাকি রাখেননি রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড। এখন দেখা যাচ্ছে, বছরটায় সবচেয়ে জনপ্রিয়ও ছিলেন রোনালদো। সেটি কীভাবে নির্ধারিত হলো? ফেসবুক-টুইটারের যুগে হিসাবটা সহজ, পোস্টে লাইক-কমেন্টের হিসাবই বলে দেয় কে কতটা নন্দিত-নিন্দিত। সামাজিক যোগাযোগমাধ্যমের বিশ্লেষণী সাইট ক্লাউডট্যাঙ্গলের হিসাব অনুযায়ী, এই বছরে ফেসবুকে জনপ্রিয়তম তিনটি পোস্ট পর্তুগিজ অধিনায়কের, ইনস্টাগ্রামেও সবচেয়ে জনপ্রিয় পাঁচটি পোস্ট তাঁর। সবচেয়ে জনপ্রিয় পোস্টটিতেই ‘প্রতিক্রিয়া’ এসেছে ৩ কোটি ৪০ লাখ! টুইটারে অবশ্য জনপ্রিয়তম পোস্টটি রোনালদোর নয়। সেখানে যৌথভাবে সেরা যুক্তরাষ্ট্রের অলিম্পিকজয়ী জিমন্যাস্ট সিমোন বাইলসের একটি পোস্ট ও ইব্রাহিমোভিচের ম্যানচেস্টার ইউনাইটেডে আসার খবর। গোলডটকম।