রোনালদোকে খোঁচা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো সম্ভবত পুরো অ্যাটলেটিকো মাদ্রিদের ‘শত্রু’তে পরিণত হয়েছেন। মাসখানেক আগে ক্লাবের ফ্রেঞ্চ ফরোয়ার্ড আতোয়ান গ্রিজমান মজা করেই বলেছিলেন, ২০১৭ সালে রোনালদোকে তিনি চোখের সামনে দেখতে চান না! এখন দেখা যাচ্ছে, অ্যাটলেটিকোর কোচ ডিয়েগো সিমিওনেও রোনালদোকে খুব একটা পছন্দ করেন না। পরশুই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের ব্যালন ডি’অর জয় নিয়ে খোঁচা মেরেছেন সিমিওনে। লিগে রিয়াল বেটিসকে ১-০ গোলে হারায় অ্যাটলেটিকো। কষ্টার্জিত এই জয় নিয়ে আর্জেন্টাইন কোচের উত্তর, ‘ফলই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এ নিয়ে কোনো সন্দেহ আছে? তাহলে এবার কে ব্যালন ডি’অর জিতেছে সেটি দেখুন!’ ইঙ্গিতটা এমন, রিয়াল ও পর্তুগালের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ইউরো না জিতলে রোনালদো বর্ষসেরা হতেন না। গোলডটকম।