রোনালদোর উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনেকের চোখে এবারও ফিফা-ব্যালন ডি’অরের সম্ভাব্য চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ পুরস্কারটির আগে বোধ হয় বর্ষসেরা ‘টিমমেট’ হতে চান পর্তুগিজ উইঙ্গার! কেন বর্ষসেরা টিমমেট হওয়ার প্রশ্ন আসছে? তাহলে শুনুন, রিয়াল মাদ্রিদে প্রত্যেক সতীর্থের জন্য রোনালদো কিনেছেন বুলগারি ব্র্যান্ডের ঘড়ি। একেকটির দাম ১০২০০ মার্কিন ডলারেরও বেশি। বিশেষ সংস্করণের এই ঘড়িতে খচিত আছে ‘সিআর সেভেন’ এবং ‘লা ডেসিমা’ লেখা। শুধু তা-ই নয়, এই ঘড়িতে লেখা যাঁকে উপহার দিচ্ছেন সেই সতীর্থের নামও। সেই ঘড়ির ছবি ইনস্টাগ্রামে প্রথম প্রকাশ করেছে রোনালদো সতীর্থ আলভারো আরবেলোয়া। ইয়াহু নিউজ।