রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেনাল্টি মিস করেছেন। এই ব্যর্থতা পরে পুষিয়ে দিয়েছেন দুটি গোল করে। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলেই কাল বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।
২৪ মিনিটে বক্সের মধ্যে সোসিয়েদাদ ডিফেন্ডার ইউরি বার্চিচে বেনজেমাকে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল। এগিয়ে যাওয়ার সহজ সুযোগ হাতছাড়া হয় রিয়ালের, পেনাল্টি মিস করেন রোনালদো। তাঁর জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। এ সময় দুয়োধ্বনি দিতে থাকেন দর্শকেরা। তখনই যেন এর জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেন রোনালদো। ৪২ মিনিটে রিয়াল আবার পেনাল্টি পেলে আর ভুল করেননি রোনালদো। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪ মিনিটে ব্রুমার গোলে সমতায় ফেরে সোসিয়েদাদ।
রিয়ালের পরের গোলটিও রোনালদোর। ৬৭ মিনিটে কর্নার থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে জালে জড়িয়ে দেন বল। ম্যাচ থেকে রিয়ালের তিন পয়েন্ট পাওয়া নিশ্চিত করেন লুকাস ভাসকুয়েজ, ৮৬ মিনিটে দলের তৃতীয় গোলটি করে। ম্যাচের আগে গুজব ছিল, রিয়াল হারলেই চাকরিচ্যুত হবেন কোচ বেনিতেজ। যেটিকে ম্যাচ শেষে রিয়াল কোচ বললেন সংবাদমাধ্যমের প্রচারণা। এএফপি।