রোনালদোর দেড় শ কোটি টাকার ফ্ল্যাটে ঢুঁ মারুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর বসার ঘরটা যেন রাজ দরবার!
রোনালদোর বসার ঘরটা যেন রাজ দরবার!

ফ্ল্যাট তো নয়, যেন রাজপ্রাসাদ! না আয়তনে নয়, চাকচিক্যে। ভেতরটায় তাকালে​ চোখ উঠে যাবে কপালে। সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদো এমনই এক ফ্ল্যাট কিনেছেন নিউইয়র্ক শহরে। 

শোবার ঘরটাও দেখার মতো।
শোবার ঘরটাও দেখার মতো।

নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ২ হাজার ৫১০ বর্গফুটের ফ্ল্যাটটির দাম পড়েছে প্রায় দেড় শ কোটি টাকা। রিয়াল তারকার এ দর্শনীয় ফ্ল্যাটে রয়েছে তিনটি বিরাট বেডরুম, মার্বেলের তৈরি দুটো বিলাসবহুল স্নানঘর, বিশাল বসার ঘর ও একটি রান্নার ঘর। বসার ও শোবার ঘরে রয়েছে বইয়ের তাক। পর্তুগিজ তারকার বই পড়ার অভ্যাস আছে ভালোই। প্রতিটি কক্ষেই আভিজাত্যের স্পর্শ।

ব্যয়বহুল স্নানঘর।
ব্যয়বহুল স্নানঘর।

জানালায় দাঁড়িয়ে রোনালদো দৃষ্টি মেলে দিতে পারবেন সেন্ট্রাল পার্ক, হাডসন নদী, এম্পায়ার স্টেট বিল্ডিং, ফ্রিডম টাওয়ার এবং ক্রিসলার বিল্ডিংয়ের দিকে। ফ্ল্যাটের অবস্থানটা এমন জায়গায়, দৃষ্টিসীমায় থাকবে

জানালায় চোখ রেখে রোনালদো দেখতে পারবেন নিউইয়র্কের বিখ্যাত জায়গাগুলো।
জানালায় চোখ রেখে রোনালদো দেখতে পারবেন নিউইয়র্কের বিখ্যাত জায়গাগুলো।

নিউইয়র্কের বিখ্যাত এ জায়গা ও স্থাপনাগুলো। ব্যস্ততার ফুরসতে কটা দিন আয়েশে কাটিয়ে দিতে এর চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে! সাধে তো আর রোনালদো এর পেছনে কোটি কোটি টাকা ঢালেননি! তথ্যসূত্র: জেটি স্পিরিট ডটকম।