রোনালদোর পর মডরিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও এক দশক রিয়ালের হয়ে খেলতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ার শেষ করতে চান রিয়াল মাদ্রিদে খেলেই। রোনালদোর এই চাওয়াটা লুকা মডরিচেরও। ‘রিয়াল ছাড়া অন্য কোনো দলের প্রতি দুর্বলতা নেই আমার। রিয়ালে আমি খুবই সুখী। বেশ কিছু ক্লাবের আগ্রহ আছে আমাকে নিয়ে। কিন্তু আমি আমার লোকদের জানিয়ে দিয়েছি আমার ক্যারিয়ারের দেখভাল আমিই করব। ওদের সঙ্গে যারা যোগাযোগ করেছে, আমি বলে দিয়েছি তাদের নামও যেন আমার সামনে না বলে’—বললেন মডরিচ। সর্বোচ্চ পর্যায়ে আরও কয়েক বছর খেলে যেতে পারবেন বলেও বিশ্বাস তাঁর। গোলডটকম।