রোনালদোর মডেল পটানোর খুদেবার্তা ফাঁস!

‘স্কোর’ করা তাঁর জন্য বাঁ হাতের (নাকি পা) খেল। সেটা মাঠেই হোক, কিংবা সুন্দরীদের হৃদয়ের গোলপোস্টে। সুদর্শন, সবচেয়ে বেশি আয় করা ফুটবলার। ক্রিস্টিয়ানোর রোনালদোর প্রেমিকার লিস্টিটা লম্বাই। তাতে নামকরা বেশ কজন সুপার মডেলও আছেন। সেই রোনালদোই কিনা এবার ফেলটুস! কিছুতেই গলাতে পারলেন না এক সুন্দরীর মন।
রিয়াল মাদ্রিদের অস্ট্রেলিয়া সফরের সময়কার ঘটনা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত অস্ট্রেলীয় মডেল এলিন লিমার প্রেমিক অ্যালেক্স রিয়াল মাদ্রিদের মহা ভক্ত। রোনালদো রিয়ালের সঙ্গে অস্ট্রেলিয়ায় আসছে অ্যালেক্স একটা চিঠি পাঠিয়েছিলেন রোনালদোকে। লিমা ইনস্টাগ্রামে রোনালদোকে বার্তা পাঠিয়ে জানতে চান, সেই চিঠি তিনি পেয়েছেন কিনা। এর পর থেকেই দুজনের মধ্যে বার্তার আদান-প্রদান হতে থাকে। সেই বার্তাগুলো ফাঁস করেছে ইংলিশ ট্যাবলয়েড ‘সানডে পিপল’। যেখানে দেখা যাচ্ছে, রোনালদো লিমাকে পটানোর সব রকম চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
প্রেমিকের চিঠি পাওয়া সংক্রান্ত লিমার জিজ্ঞাসার উত্তরে রোনালদো জবাব পাঠান, ‘তোমার জিমে তোলা কোনো ছবি কি আমি পেতে পারি?’ বুঝিয়ে দেন, পুরুষ ভক্তের চিঠির ব্যাপারে তিনি খুব একটা আগ্রহ নন। এর উত্তরে লিমা লেখেন, ‘সম্ভব না। আমার প্রেমিকের এতে মন খারাপ হবে।’ রোনালদো হাল ছাড়ার পাত্র নন, ‘আরে কেউ জানবে না, সোনা। চুপি চুপি। আমি তো কাউকে দেখাব না।’
রোনালদো সেই মডেলের ফোন নম্বর চান। ভিআইপি টিকিটও দেওয়ার প্রস্তাব করেন। কিন্তু প্রেমিকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ লিমা রোনালদোর কোনো প্রস্তাবেই সাড়া দেননি। তিনি কি আর জানেন না, রোনালদো হলেন ক্ষণিকের অতিথি। সবশেষে লিমা জানতে চান, অ্যালেক্সকে রোনালদো দেখা দিতে পারবেন কিনা। জবাবে রোনালদো লেখেন, ‘উত্তম প্রস্তাব। কিন্তু এটা কঠিন। আমি যে ছেলেদের সঙ্গে দেখা করতে চাই না। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই।’

তবে অস্ট্রেলিয়া সফরে একেবারে খালি হাতে ফেরেননি রোনালদো। রিয়ালের হয়ে প্রীতি টুর্নামেন্টের শিরোপা তো জিতেছেনই, ভিক্টোরিয়ার একটি ক্লাবেও সুন্দরী নারীদের সঙ্গ উপভোগ করেছেন। ক্লাব ছাড়ার সময় রোনালদোর নিরাপত্তাকর্মীরা নাকি ক্লাব কর্তৃপক্ষকে বলে গেছেন, রোনালদো আছেন সিসিটিভির এমন ফুটেজগুলো যেন নষ্ট করে ফেলা হয়।
লিমাকে পাঠানো বার্তাগুলো কীভাবে সানডে পিপল-এর হাতে এল, তা জানানো হয়নি। এ ব্যাপারে পিপল রোনালদোর সঙ্গে যোগাযোগ করে মন্তব্য চেয়েছিল। কিন্তু তাতে রোনালদোর পক্ষ থেকে নাকি কোনো সাড়া দেওয়া হয়নি।