রোনালদোর রেকর্ড কাড়লেন সানচেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মাঠে উপস্থিত ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু পরশু পোল্যান্ড-পর্তুগাল কোয়ার্টার ফাইনালে তাঁকে ম্লান করে দিলেন সতীর্থ রেনাতো সানচেস। ম্যাচে পর্তুগালের একমাত্র গোলটি করে বিখ্যাত সতীর্থের একটি রেকর্ডও কেড়ে নিয়েছেন সানেচেস। পরশু ম্যাচের দিন আফ্রিকান বংশোদ্ভূত এই মিডফিল্ডারের বয়স ছিল ১৮ বছর ৩১৭ দিন। ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে সবচেয়ে কমবয়সী গোলদাতা এখন সানচেস। ২০০৪ ইউরোর সেমিফাইনালে হল্যান্ডের বিপক্ষে ১৯ বছর ১৪৭ দিন বয়সে গোল করেছিলেন রোনালদো। সব মিলিয়ে ইউরোর ইতিহাসে সানচেসের চেয়ে কম বয়সে গোল করেছেন মাত্র দুই জন—সুইজারল্যান্ডের ইয়োহান ভনলান্থেন ও ইংল্যান্ডের ওয়েইন রুনি। তথ্যসূত্র: উয়েফা।