প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে অসাধারণ পারফরম্যান্স কিন্তু মাঠের বাইরে কেতাদুরস্ত ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ ফুটবল তারকা বিশ্বের নামীদামি মডেলের কাছে যে স্বপ্নপুরুষ! রোনালদোর সঙ্গে কোনো মেয়ের ঘনিষ্ঠতা দেখলে অনেকেই তাই হিংসায় জ্বলেন। কখনো কখনো উল্টোটাও হয়, হিংসায় জ্বলেন রোনালদোও! বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে তাঁর সম্পর্কটা বেশ নিবিড়। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে এক বন্ধুর সঙ্গে জর্জিনার পোস্ট করা একটি ছবি হয়তো পোড়াচ্ছে রোনালদোকে। ছবিটির নিচে অনেকেই অনেক রসালো মন্তব্য করেছেন। এসব দেখেই রোনালদো চুপ থাকতে পারেননি। মন্তব্য করেছেন তিনিও, ‘সাবধান...।’ তবে মন্তব্যটির পাশে রোনালদো অনেকগুলো হাসির ইমোটিকনও যোগ করেছেন। যা দেখে মনে হচ্ছে, স্রেফ মজাই করেছেন রিয়ালের তারকা ফরোয়ার্ড। মার্কা।