রোনালদোর ৩২৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের হিসাবে রেকর্ডটা আগেই করে ফেলেছেন। তবে আনুষ্ঠানিকভাবে লা লিগার হিসাবে রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে কাল পর্যন্তও রাউলের সঙ্গে অংশীদারি ছিল। ছিলই বলতে হচ্ছে, কাল লেভান্তের সঙ্গে গোল করে সেটি নিজের করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর গোল এখন ৩২৪টি, তবে রাউলের চেয়ে ম্যাচ কম খেলেছেন ৪৩১টি! ৩০ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে রেকর্ডভাঙা গোলটি পেয়েছেন সিআর-সেভেন। নিজে তো গোল পেয়েছেনই, লেভান্তের সঙ্গে রিয়ালের ৩-০ গোলের জয়ে মার্সেলোকে দিয়ে প্রথমটি করিয়েছেনও। রিয়ালের তৃতীয় গোলটি করেছেন হেসে রদ্রিগেজ। গোলডটকম।
রিয়ালের সেরা পাঁচ
| গোল | ম্যাচ | |
| ক্রিস্টিয়ানো রোনালদো | ৩২৪ | ৩১০ |
| রাউল | ৩২৩ | ৭৪১ |
| আলফ্রেডো ডি স্টেফানো | ৩০৮ | ৩৯৬ |
| কার্লোস সান্তিলানা | ২৯০ | ৬৪৫ |
| ফেরেঙ্ক পুসকাস | ২৪২ | ২৬২ |