রোনালদোর 'ডাইভ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদো কি ডাইভ দেন? নিন্দুকেরা বলবেন, দেন। রোনালদো বলবেন, না। সত্যি যেটাই হোক, রোনালদোর ডাইভ প্রসঙ্গ উঠে এল স্কটল্যান্ডের আদালতেও! দুই পড়শির তুমুল ঝগড়ার একপর্যায়ে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিলেন। মাটিতে পড়ে যাওয়া ভদ্রলোক দ্বারস্থ হন আদালতের। কিন্তু যাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁর কথা, রাগের মাথায় হাত তুলেছিলেন বটে, কিন্তু ধাক্কাটাক্কা দেননি। ধাক্কা লাগার ভান করেছেন ওই ব্যক্তি। সত্য-মিথ্যা যাচাইয়ে সিসিটিভির ফুটেজ দেখেন বিচারক। ফুটেজ দেখে ডানডির শেরিফ জন র্যাফার্টির সরস মন্তব্য, ‘এমন ডাইভ প্রিমিয়ার লিগ ফুটবলে দিলে তো সরাসরি হলুদ কার্ড দেখতে হতো!’ আর আদালতের আইনজীবী জন অ্যাডামস বলেন, ‘এমন ডাইভ দেখলে রোনালদোও গর্ববোধ করতেন।’ গোলডটকম।