রোনি বলেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উঁচুতে থাকা বল—দুই ফুটবলার এগিয়ে আসছেন বলের দখল নিতে। একজন গেলেন হেড করতে, আরেকজন ব্যবহার করলেন পা। ফল যা হওয়ার তাই হলো, দুই খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ! স্বাভাবিকভাবেই হেড করতে আসা ফুটবলারটি বেশি আঘাত পেলেন। কোথায় এতে তিনি ক্ষোভ জানাবেন তা নয়, উল্টো উঠেই হাত মেলাতে গেলেন প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে! অবাক হয়ে ভাবছেন, এ কী করে সম্ভব? সম্ভব, যদি প্রতিপক্ষের খেলোয়াড়টি হন রোনালদিনহো! এমন ঘটনাই ঘটেছে দুদিন আগে কেরেতারো বনাম ক্লাব আমেরিকা ম্যাচে। মেক্সিকান ফুটবলার হেসুস মোলিনার কাছে ব্রাজিল তারকা রোনালদিনহো তো মহাতারকা হবেনই! নিজের কপালে রোনালদিনহোর বুটের ছোঁয়া পেয়ে নিজেকে হয়তো মনে করেছেন ভাগ্যবান! তাই বলে রেফারিও রোনালদিনহোকে হলুদ কার্ড দেখাবেন না! মেইল অনলাইন।