রোনালদিনহোও আইসিএলে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলেসান্দ্রো দেল পিয়েরো, ডেভিড ত্রেজেগে, হুয়ান ক্যাপদেভিয়া, লুইস গার্সিয়াদের নাম তো আগেই জানা গেছে। এবার আইসিএলে আসতে পারেন রোনালদিনহোও। ভারতীয় একটি দৈনিকের খবর, দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদিনহোও নাকি রাজি তিন মাসের জন্য আইসিএলের (ইন্ডিয়ান সুপার লিগ) একটি দলের হয়ে খেলতে। এই ব্রাজিলিয়ানের সঙ্গে নাকি কথাবার্তা অনেক দূর এগিয়েছে আইসিএলে অভিষেক বচ্চনের দল চেন্নাই টাইটানসের। তবে দুই পক্ষের মধ্যে এখনো কোনো চুক্তি হয়নি। রোনালদিনহোর পাশাপাশি তাঁর একসময়ের জাতীয় দল সতীর্থ রিভালদো ও সাবেক ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিও আইসিএলে আসতে পারেন বলে গুঞ্জন আছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।