রোনালদিহো 'নিখোঁজ'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোথায় হারালেন রোনালদিনহো?
কোথায় হারালেন রোনালদিনহো?

পর্তুগিজ মিডফিল্ডার ডেকোর সম্মানে আয়োজন করা হয়েছিল এক প্রীতিম্যাচ। সেখানে অংশ নিয়েছিলেন লিওনেল মেসি, স্যামুয়েল ইতোর মতো ডেকোর সাবেক সতীর্থরা। ওই ম্যাচে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল রোনালদিনহোকেও। খেলার জন্য বর্তমান ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোর কাছ থেকে অনুমতিও নিয়েছিলেন ব্রাজিলীয় তারকা। কিন্তু ম্যাচে ছিলেন অনুপস্থিত! স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কোথায় হারালেন রোনালদিনহো?

অ্যাটলেটিকো মিনেইরোর পরিচালক (ফুটবল) এদুয়ার্দো মালুফ জানিয়েছেন, ক্লাব কর্তৃপক্ষ রোনালদিনহোর কাছ থেকে এ অনুপস্থিতির ব্যাখ্যা চাইবে। সাবেক বার্সা তারকা আগামী মঙ্গলবার পর্যন্ত ছুটিতে আছেন। ফলে মিনেইরো এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে মঙ্গলবারের পর।

মালুফ বললেন, ‘রোনালদিনহোকে ম্যাচে না দেখে আমরা ভীষণ অবাক হয়েছি। খেলোয়াড় কিংবা তার ভাই ও এজেন্ট বোবের্তোকেও আমরা দেখিনি।’ ডেকোর ম্যাচে খেলতে অনুমতি দেওয়ায় লিগে ক্লাবের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রোনালদিনহো। বিষয়টিকে শৃঙ্খলাভঙ্গের অপরাধ হিসেবেই দেখছে ব্রাজিলের ক্লাবটি। মার্কা।