লিওনেল মেসি একটি তালিকার শীর্ষে আছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর অবস্থান তাহলে কত? ২, ৩...নাহ্, ‘মাত্র’ ২৯! ‘সিআইইএস ফুটবল অবজারভেটরি’ নামের একটি সংস্থা চলতি বছরের জানুয়ারির ১ তারিখ থেকে ইউরোপে বিভিন্ন লিগে বিভিন্ন পজিশনের খেলোয়াড়দের পরিসংখ্যান বিশ্লেষণ করে বানিয়েছে এ তালিকা। লা লিগায় ১২ ম্যাচে ১৭ গোল করেছেন মেসি, আর ১১ ম্যাচে ৬ গোল রোনালদোর। রোনালদো অবশ্য আর দুই মাদ্রিদ সতীর্থ গ্যারেথ বেল (৩৫) ও করিম বেনজেমার (৩৭) চেয়ে এগিয়ে আছেন। বায়ার্ন মিউনিখের আরিয়েন রোবেন ফরোয়ার্ডের তালিকায় দুইয়ে, তিনে ভলফসবুর্গের বাস ডোস্ট, চারে বার্সেলোনার লুইস সুয়ারেজ, পাঁচে চেলসির ডিয়েগো কস্তা। অ্যাটাকিং মিডফিল্ডারের তালিকায় শীর্ষে চেলসির এডেন হ্যাজার্ড, সেন্ট্রাল মিডফিল্ডে বরুশিয়া ডর্টমুন্ডের নুরি শাহিন, ফুল-ব্যাকে ম্যানচেস্টার সিটির গায়েল ক্লিশি। আর সেন্টার ব্যাক বেয়ার লেভারকুসেনের এমির স্পাহিক আছেন এ তালিকার শীর্ষে। স্কাই স্পোর্টস।