রোনালদো ও রিয়ালের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো
রোনালদো

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব ও গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়ে ছিল আগেই। সুইডিশ ক্লাব মালমোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের জন্য পরশু রাতের ম্যাচটা ছিল তাই শুধুই নিয়মরক্ষার। সে ম্যাচেই রোনালদো-বেনজেমারা মালমোকে ফুটবল শিখিয়ে দিলেন। সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদোর ৪ গোল, বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বেনজেমার হ্যাটট্রিক আর রিয়ালের ৮-০ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের রেকর্ড বইয়ের পাতাতেও অনেক ওলটপালট
* প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দুই অঙ্কের গোল করার কীর্তি। পরশুর গোল নিয়ে এবারের টুর্নামেন্টে রোনালদোর গোল ১১টি।
* টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোলের নিজের রেকর্ডটিকে রোনালদো নিয়ে গেলেন নতুন উচ্চতায় (৮৮ গোল)।
* রোনালদোর হ্যাটট্রিক পূর্ণ হয়েছে ১১ মিনিট সময়ের মধ্যে। লিঁওর বাফেতেম্বি গোমিজের (৭ মিনিট) ও ব্ল্যাকবার্ন রোভার্সের মাইক নিউওয়েলের (৯ মিনিট) পর এটি টুর্নামেন্টের তৃতীয় দ্রুততম হ্যাটট্রিক।
* তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগে কমপক্ষে ১১ গোল করলেন রোনালদো। এই কীর্তি আছে আরও তিনজনের—লিওনেল মেসি, মারিও গোমেজ ও রুড ফন নিস্টলরয়ের।
* একমাত্র খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টে টানা পাঁচবার দুই অঙ্কের ঘরে গোল করলেন রোনালদো।
* রিয়ালের হয়ে টুর্নামেন্টে ৪ গোল করা প্রথম খেলোয়াড় রোনালদো। বার্সেলোনার হয়ে লিওনেল মেসি ও শাখতার দোনেৎস্কের হয়ে লুইজ আদ্রিয়ানোর এক ম্যাচে ৫ গোল আছে।
* রোনালদোর হ্যাটট্রিক হয়ে গেল ৪টি। তাঁর চেয়ে বেশি হ্যাটট্রিক আছে শুধু মেসির (৫)।
গ্রুপ পর্বে সর্বোচ্চ গোল
১১ ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ২০১৫-১৬
৯ লুইজ আদ্রিয়ানো শাখতার দোনেৎস্ক ২০১৪-১৫
৯ ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ২০১৩-১৪

৮ লিওনেল মেসি বার্সেলোনা ২০১৩-১৪
৮ রুড ফন নিস্টলরয় ম্যানচেস্টার ইউনাইটেড ২০০৪-০৫
৮ হারনান ক্রেসপো ইন্টার মিলান ২০০২-০৩
৮ ফিলিপ্পো ইনজাগি এসি মিলান ২০০২-০৩

সবচেয়ে বেশি গোল
৮৮ ক্রিস্টিয়ানো রোনালদো
৭৯ লিওনেল মেসি
৭১ রাউল গঞ্জালেস
৫৬ রুড ফন নিস্টলরয়
৫০ থিয়েরি অঁরি
(মঙ্গলবার পর্যন্ত)

রোনালদোর চারে নতুন উচ্চতায় রিয়ালও
* মালমোর বিপক্ষে ৮-০ গোলের জয় চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় জয়। বার্নাব্যুর দলটির আগের বড় জয়টি ছিল ৬-০ গোলে, ২০০২ সালে গেঙ্কের বিপক্ষে।
* টুর্নামেন্টের তৃতীয় দল হিসেবে একই ম্যাচে ৮ গোল করল রিয়াল। এর আগে এক ম্যাচে ৮ গোল করার কীর্তি আছে মোনাকো (২০০৩) ও লিভারপুলের (২০০৭)।
* রেকর্ড বইয়ে নাম উঠিয়েছেন কোচ রাফায়েল বেনিতেজও। আট বছর আগে ম্যাচে ৮ গোল করা লিভারপুলেরও কোচ ছিলেন তিনি।

১ম
এই প্রথম একই ম্যাচে দুটি হ্যাটট্রিক দেখল চ্যাম্পিয়নস লিগ