রোনালদো জুনিয়র যেন বাবার ফটোকপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রিকিকে যেন বাবার কার্বন কপি রোনালদো জুনিয়র। ফাইল ছবি
ফ্রিকিকে যেন বাবার কার্বন কপি রোনালদো জুনিয়র। ফাইল ছবি

‘বাপকা বেটা’ বলতে যা বোঝায় রোনালদো জুনিয়র ঠিক যেন তাই। ফুটবল তো আছে তার রক্তেই। কিন্তু ছয় বছর বয়সেই যে বাবার সঙ্গে প্রায় মিলে যাচ্ছে জুনিয়র রোনালদোর খেলা।
সম্প্রতি রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। ছেলে একটি ফ্রি-কিক নিয়েছে। কিকটি নেওয়ার আগে তাঁর দাঁড়ানোর ভঙ্গি। একটু আঁকাবাঁকাভাবে ছোট্ট করে দৌড়ে আসা। রোনালদো জুনিয়রের সবকিছুই তাঁর বাবার মতো। ভিডিওটা দেখলে যে কারওরই মনে হবে ছেলে বাড়িতে বসে তার বাবাকে ভালোই অনুসরণ করে।
রোনালদো জুনিয়রের মধ্যে বাবার একটি বিষয়েরই শুধু দেখা মেলেনি। গোলের পরের উদ্‌যাপন। এটাও হয়তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে রোনালদো-তনয়। ছেলেকে ফুটবল মাঠে যতটুকু দেখেছেন তাতেই অবশ্য খুশি রোনালদো, ‘আমার ছোট্ট ছেলেকে নিয়ে আমি গর্বিত। কী অসাধারণ গোল! সে তার বাবাকে বুঝবে। সে আমাকে শতভাগ বুঝবে।’ সূত্র: ডেইলি মেইল।