প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি, নেইমাররা ঝালটা টের পাচ্ছেন। কর ফাঁকির মামলায় দুদিন পরপরই আইন-আদালত করতে হচ্ছে বার্সেলোনার দুই ফরোয়ার্ডকে। একই অভিযোগ নিজের নামে শুনলে কারই বা মাথা ঠিক থাকে! ক্রিস্টিয়ানো রোনালদো ও হোসে মরিনহোও তীব্র ভাষায় প্রতিবাদ করেছেন তাঁদের বিরুদ্ধে আনা কর ফাঁকির অভিযোগের। নতুন বোমাটা ফাটিয়েছে স্প্যানিশ দৈনিক এল কনফিডেন্সিয়াল। ফুটবল লিকসকে উদ্ধৃত করে জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদো একটি আইরিশ কোম্পানিকে ব্যবহার করে অঢেল সম্পত্তি বানিয়েছেন ‘ট্যাক্স হ্যাভেন’ বলে পরিচিত দেশগুলোয়। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মরিনহোর বিরুদ্ধেও একই অভিযোগ। তবে অভিযোগ শুনেই তীব্র ভাষায় ক্ষোভ জানিয়েছেন দুজন। অভিযোগকে ‘সূক্ষ্ম চাল’, ‘অসম্মানজনক’ ও ‘ভীতিকর’ জানিয়ে তাঁরা বলেছেন, দুজনই ইংল্যান্ড ও স্পেনের আর্থিক নিয়মকানুন যথাযথ মেনে চলেছেন। এএফপি।