রোনালদো যখন 'বলবয়'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল কুড়িয়ে আনছেন ‘বল বয়’ ক্রিস্টিয়ানো রোনালদো। সংগৃহীত ছবি
বল কুড়িয়ে আনছেন ‘বল বয়’ ক্রিস্টিয়ানো রোনালদো। সংগৃহীত ছবি

ফুটবল মাঠে বলটা দাগের বাইরে গেলেই দেখা মেলে তাদের। মাঠের বাইরে যাওয়া বলগুলো কুড়িয়ে মাঠে ফিরিয়ে আনাই ‘বলবয়’দের কাজ। এই বলবয়দের দিকে নজর দেওয়ার সময় নেই কারও। কিন্তু মাদ্রিদের ক্লাব পসুয়েলোর মাঠে ঠিকই নজর কাড়লেন এক ‘বলবয়’। এই ‘বলবয়’ যে বিশ্বসেরা ফুটবলারদের একজন, ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্রিস্টিয়ানো জুনিয়রও হাঁটছে বাবার পথে। ফুটবলার হিসেবে নাম লিখিয়েছে মাদ্রিদের ক্লাব পসুয়েলোতে। পসুয়েলোর অনূর্ধ্ব-৮ দলের হয়ে অভিষেকও হয়ে গেল তার। সেদিন ছেলের সঙ্গে মাঠে গিয়েছিলেন রোনালদো নিজেও। গোলবারের পেছনে দাঁড়িয়ে দেখেছেন ছেলের খেলা। শুধু খেলা দেখেই কাজ সারেননি, বল বাইরে চলে যাওয়ার পর তা কুড়িয়ে আনার দায়িত্ব পালন করেছেন আর সবার মতোই। অন্য সব বাবার মতোই ঝোপঝাড় থেকে বল কুড়িয়ে এনেছেন। তবে বল ফেরত পাঠানোর সময় ঠিকই বুঝিয়ে দিয়েছেন তিনি কে। দারুণ এক ফ্লিকে বল পাঠিয়ে বুঝিয়ে দিয়েছেন বাবা হিসেবে সবার মতো হলেও ফুটবলার হিসেবে তিনি অনন্য।

ক্রিস্টিয়ানো জুনিয়রের জন্য এটা সবচেয়ে অনুপ্রেরণাও। ফুটবল শেখার জন্য তার বাবাই তো যথেষ্ট! ফক্স স্পোর্টস।