রোনালদো সুস্থই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাটলেটিকোর সঙ্গে কোপা ডেল রের ম্যাচে বসিয়ে রাখার পরই উঠেছিল গুঞ্জন। ক্রিস্টিয়ানো রোনালদো কি চোট পেয়েছেন? নাকি ক্লান্তি তাঁকে গ্রাস করেছে? দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন, কিন্তু ঠিক যেন ছন্দে ছিলেন না। কাল রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বললেন, ‘রোনালদো হাঁটুতে কোনো চোট পায়নি। সে আমার কোচিং করানো সবচেয়ে পেশাদার খেলোয়াড়। এসপানিওলের সঙ্গে সে শুরু থেকেই মাঠে নামবে।’ অ্যাটলেটিকোর কাছে হারের তিন দিন পর আজই লিগে খেলতে নামছে রিয়াল। লিগের সর্বশেষ ম্যাচেও কিন্তু তারা হেরেছে, ভ্যালেন্সিয়ার কাছে। গোলডটকম।