রোনালদো সেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন, পর্তুগালকে জিতিয়েছেন ইউরো। এবারের বর্ষসেরার সব পুরস্কার যে ক্রিস্টিয়ানো রোনালদোরই হবে, এ নিয়ে সংশয় বোধ হয় সামান্যই। এরই মধ্যে ব্যালন ডি’অরটাও বগলদাবা করে নিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। গত পরশু দোহায় জিতলেন আরও একটি পুরস্কার—গ্লোব সকার অ্যাওয়ার্ডসের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি। সেরা কোচ পর্তুগালের ফার্নান্দো সান্তোস। সেরা ক্লাব হয়েছে রিয়াল মাদ্রিদ। এই মৌসুমে সেভিয়া ছেড়ে প্যারিস সেন্ট-জার্মেইয়ে যাওয়া কোচ উনাই এমেরি পুরস্কার পেয়েছেন সেভিয়াকে টানা তৃতীয়বার ইউরোপা লিগ জেতানোয়। আর স্যামুয়েল ইতো তাঁর ক্যারিয়ারের অর্জনের জন্য পেয়েছেন বিশেষ স্বীকৃতি। এএফপি।