রোনালদোর আরেকটি পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারফরম্যান্সের আরেকটি স্বীকৃতি পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শোকেসে জায়গা নিল আরেকটি ট্রফি। ২০১৩ সালে সবচেয়ে বেশি গোলের পুরস্কার পেয়েছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) কাছ থেকে। গত বছর রিয়াল ও পর্তুগালের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৬৯ গোল করেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার। আইএফএফএইচএসের দেওয়া ট্রফিটি গত পরশু হাতে পেয়েই ইনস্টাগ্রামে সেটির ছবিও দেন রোনালদো। ইএসপিএন এফসি।