রোনালদোর এত জোর!

আর কদিন পর লিগ-মিশন। সঙ্গে চ্যাম্পিয়নস লিগ আর অন্যান্য টুর্নামেন্ট তো আছেই। এবার মৌসুম বিরতিটা যদিও চুটিয়ে উপভোগ করা যায়নি। বিশ্বকাপ ব্যস্ততা তো ছিলই, ছিল চোটও। নতুন উদ্যমে ঝরঝরে, চনমনে শরীরে নতুন যুদ্ধে নামতে হবে কদিন পরেই। যুদ্ধের প্রস্তুতি হিসেবে শুরু হয়েছে অনুশীলন। দলের অনুশীলনেই ক্রিস্টিয়ানো রোনালদো দেখিয়ে দিলেন তাঁর কত জোর।
সাধারণত ১৫টা বুকডন দিতেই অনেকের কম্মসারা! অথচ সিআর সেভেন কিনা এক নাগাড়ে ১৫টা ‘ক্ল্যাপিং পুশ-আপ’ দিয়ে ফেললেন সাবলীলভাবে! দুহাতে ভর করে প্রতিবার শরীর ওঠা-নামার মধ্যবর্তী সময়ে তালি দেওয়াটাই ক্ল্যাপিং পুশ আপ। তালি দেওয়ার সময় স্বাভাবিকভাবেই শরীরের সামনের ভরটা হাত দিয়ে মাটি স্পর্শ করে সামলানোর সুযোগ থাকে না। এ কারণেই এ কাজটা এত কঠিন। অথচ রোনালদো তালি দিলেন ১৫ বার। সাধারণ পুশ-আপ দিতে গিয়ে বাকিরা যেখানে ঘেমে নেয়ে একশা। সেখানে ২৯ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গার শরীরের ভারসাম্য দ্রুত ও নিখুঁত রেখে গুনে গুনে দিয়ে ফেললেন ১৫টা ক্ল্যাপিং পুশ-আপ। এই না হলে সিআর সেভেন!
রোনলদোর ক্ল্যাপিং পুশ-আপের ভিডিও