রোনালদোর কোলে যমজ সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে শান্তি পেল আনচান করতে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর পিতৃহৃদয়। গত বুধবার কনফেডারেশনস কাপ অভিযান সেমিফাইনালে শেষ হয়ে যেতেই পর্তুগিজ ফরোয়ার্ড ছুটে এসেছিলেন নবাগত দুই সন্তানকে দেখতে। তাদের কোলে নেওয়ার প্রথম স্মৃতিটাই বা ফ্রেমবন্দী করতে বাকি থাকে কেন l ফেসবুক
অবশেষে শান্তি পেল আনচান করতে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর পিতৃহৃদয়। গত বুধবার কনফেডারেশনস কাপ অভিযান সেমিফাইনালে শেষ হয়ে যেতেই পর্তুগিজ ফরোয়ার্ড ছুটে এসেছিলেন নবাগত দুই সন্তানকে দেখতে। তাদের কোলে নেওয়ার প্রথম স্মৃতিটাই বা ফ্রেমবন্দী করতে বাকি থাকে কেন l ফেসবুক

সব শেষ হয়ে যাওয়ার পর হতাশায় নুয়ে পড়া ক্রিস্টিয়ানো রোনালদো। গত বুধবার কনফেডারেশনস কাপের সেমিফাইনালে চিলির কাছে টাইব্রেকারে পর্তুগাল হেরে যাওয়ার পর এমনই একটি ছবি দেখল ফুটবল-বিশ্ব। এক দিন পরই দেখা মিলল হাসিমুখ রোনালদোর। গত ৮ জুন পৃথিবীর আলো দেখা যমজ দুই সন্তানকে কোলে নিয়ে সোফায় বসে আছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড। বাবার কোলে শান্তিতে ঘুমাচ্ছে দুই নবজাতক।

পরিবারের নতুন দুই সদস্যকে ফুটবল-দুনিয়ার সঙ্গে গত পরশু ইনস্টাগ্রামে ছবি দিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন রোনালদো। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার হৃদয়ের নতুন দুই ভালোবাসাকে আগলে ধরতে পেরে আনন্দিত।’ নতুন দুই সন্তানের একজন ছেলে, অন্যজন মেয়ে। ছেলের নাম রেখেছেন মাতেও, মেয়ের নাম ইভা। রোনালদোর প্রথম সন্তান ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের বয়স এখন সাত।

ক্রিস্টিয়ানো জুনিয়রের মায়ের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করেননি রোনালদো। পর্তুগিজ টিভি এসআইসি জানায়, আমেরিকার পশ্চিম উপকূলে নতুন দুই সন্তানের জন্ম দিয়েছেন ‘সারোগেট’ মা। যার জন্য তিনি পেয়েছেন দুই লাখ ইউরো। কিছুদিন আগে বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন রোনালদো—জর্জিনার পেটের ওপর তাঁর হাত! সেটি দেখেই ফুটবল-বিশ্বে চাউর হয়ে যায়, জর্জিনা সন্তানসম্ভবা। তাঁর গর্ভে বেড়ে উঠছে রোনালদোর সন্তান। এই গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই পৃথিবীতে আসে রোনালদোর যমজ সন্তান।  গোলডটকম, মেল অনলাইন।

ইভা আর মাতেওর জন্মের সময় পর্তুগালের হয়ে কনফেডারেশনস কাপ খেলতে রাশিয়ায় ছিলেন। সেমিফাইনালে পর্তুগালের হারের পরই কোচের অনুমতি নিয়ে দেশের বিমান ধরেছেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিও খেলবেন না রিয়ালের হয়ে গত মৌসুমে স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়ন লিগ-জয়ী রোনালদো। সন্তান জন্ম নেওয়ার সময় রাশিয়ায় থাকলেও রোনালদোর মনটা আসলে ইভা আর মাতেওর কাছেই ছিল। ফেসবুকে তাঁর স্ট্যাটাস দেখলে অন্তত সেটাই মনে হয়। দুই সন্তানকে কোলে নেওয়ার পর ফেসবুকে নিজের অনুভূতি জানাতে গিয়ে রোনালদো লিখেছেন, ‘আমার দুই সন্তানের জন্মের সময়ও আমি জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করছিলাম। অবশেষে প্রথমবার সন্তানদের মুখ দেখতে পেরে আমি খুব খুশি।’

মাঠে তাঁরা একে অন্যের তুমুল প্রতিদ্বন্দ্বী। মাঠের বাইরে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্ক কেমন? দুজনেই বহুবার বলেছেন, তাঁরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। সেটা তাঁরা লোক দেখানোর জন্য বলেন কি না কে জানে! তবে দুজনের পছন্দে খুব মিল রয়েছে। মেসি-রোনালদোর ছেলের নাম অন্তত তা-ই বলে। মেসির দেড় বছরের ছেলের নাম মাতেও। গত ৮ জুন পৃথিবীতে এসেছে রোনালদোর যমজ সন্তান। রোনালদো ছেলেটির নাম রেখেছেন মাতেও।