রোনালদোর ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের অভিজাত ফিফথ অ্যাভিনিউতে ১৮.৫ মিলিয়ন ডলার বা প্রায় ১৪৪ কোটি টাকায় প্রায় আড়াই হাজার বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মজার ব্যাপার হলো, গত বছর প্রায় ৭৯ মিলিয়ন ডলার আয় করা রিয়াল মাদ্রিদ তারকার কেনা এই অ্যাপার্টমেন্টটিকে উপজীব্য করেই ইএল জেমস তাঁর বিখ্যাত ফিফটি শেডস অব গ্রে উপন্যাসটি লিখেছিলেন। এখানেই শেষ নয়, উপন্যাসের নায়ক ক্রিস্টিয়ান গ্রের সঙ্গেও দারুণ মিল ক্রিস্টিয়ানো রোনালদোর। হৃদয়ের শূন্যতা দুজনের কেউই সইতে পারেন না! এ বছরের শুরুতে বান্ধবী ইরিনা শায়াকের সঙ্গে বিচ্ছেদের পর অনেক নারীর সঙ্গেই হৃদয়ঘটিত সম্পর্কে জড়িয়েছেন রোনালদো। নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট কিনেছেন, তার মানে কোনো একসময় থিতু হতে চান যুক্তরাষ্ট্রে। ক্যারিয়ারের শেষ দিকে তাহলে মেজর লিগ সকারেই দেখা যাবে পর্তুগিজ ফরোয়ার্ডকে? ডেইলি মিরর।