রোনালদোর চতুর্থ বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবু স্ত্রী পাউলা মোরাইসের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে রোনালদো।ছবি: সংগৃহীত
হবু স্ত্রী পাউলা মোরাইসের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে রোনালদো।ছবি: সংগৃহীত

নিজের ‘চতুর্থ’ বিয়েটা বেশ ধুমধামের সঙ্গে করারই পরিকল্পনা নিয়েছেন রোনালদো। না, ক্রিস্টিয়ানো রোনালদো নন। উনি বিয়ের খাতাই খুলতে পারেননি। নিজের হালিতম বিয়েটা করতে যাচ্ছেন ‘দ্য ফেনোমেনোন’। বিশ্বকাপজয়ী ব্রাজিল-কিংবদন্তির বিয়েটা আগামী বছরের এপ্রিলে হলেও নিমন্ত্রিত অতিথির সংখ্যা এখনই ঠিক হয়ে গেছে। শুধু তা-ই নয়, ভাড়া নেওয়া হয়ে গেছে যে জায়গায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হবে, সেই রিসোর্টটিও। 
পুরো অনুষ্ঠানটিই নাকি সম্পন্ন হবে তিন দিনে। ২০১৫ সালের ১৭, ১৮ ও ১৯ এপ্রিল। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরো থেকে ১০০ মাইল দূরে বুজিওস নামের এক সৈকত এলাকায়। সেখানকার একটি বিলাসবহুল রিসোর্টে সম্পন্ন হবে রোনালদোর বিয়ের অনুষ্ঠানটি।
বিয়ে উপলক্ষে বিলাসবহুল ওই রিসোর্টটিতে তিন দিন ধরে চলবে আনন্দ-অনুষ্ঠান। উদ্দাম ডিজে পার্টি, খানাপিনা তো থাকবেই, রোনালদোর বিয়ের অনুষ্ঠানটি পরিণত হতে যাচ্ছে ব্রাজিলের বিভিন্ন অঙ্গনের তারকাদের এক মিলনমেলায়।
কেবল সেলিব্রেটিরাই নন, রোনালদোর বিয়ের অনুষ্ঠানটি পুনর্মিলনী হতে চলেছে তাঁর অতীত স্ত্রীদেরও। এই অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথির তালিকায় আছে তাঁর আগের তিন স্ত্রী মিলেসে ডোমিনগুয়েস, ড্যানিয়েলা সিসারেলি ও মারিয়া বিয়াটরিজ ‘বিয়া’ অ্যান্তোনির নাম। তাঁরা অনুষ্ঠানে আসবেন কি না, সেটা অবশ্য এখনো জানা যায়নি।
এবার জেনে নিন রোনালদোর চতুর্থ স্ত্রীর নাম। পাউলা মোরাইস তাঁর নাম। পেশায় একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিস্ক-জকি। এখন এই মোরাইস নেচে-গেয়ে, হাসি-আনন্দে ৩৮ বছর বয়সী রোনালদোর জীবন কত দিন ভরিয়ে রাখতে পারেন, সেটাই দেখার। সুত্র: ইয়াহু স্পোর্টস।