রোনালদোর জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্মোচিত মূর্তির সামনে রোনালদো ছবি: এএফপি
উন্মোচিত মূর্তির সামনে রোনালদো ছবি: এএফপি

ক্লাব বিশ্বকাপের শিরোপাটা রিয়াল মাদ্রিদের হাতে তুলে দিয়েই ক্রিস্টিয়ানো রোনালদো ছুটলেন নিজের জন্মভূমিতে। মরক্কোর মারাকেশ থেকে সোজা পর্তুগালের মাদেরিয়া। উদ্দেশ্য, বড়দিনের উৎ​সবটা কাটাবেন পরিবারের সঙ্গে একেবারে একান্তে। মায়ের রান্না করা খবার খাবেন আর শুয়ে-বসে হঠাৎ​ হাতে পাওয়া ফুটবলহীন সময়টা উপভোগ করবেন।
কিন্তু রোনালদোকে মাদেরিয়াতে নেমেই ছুটতে হল এক অনুষ্ঠানে। তাঁর মূর্তি-উন্মোচনের অনুষ্ঠান। কিন্তু অনুষ্ঠানস্থলে গিয়ে একটু যেন হতাশই হতে হল তাঁকে। যে মূর্তি উন্মোচনে তিনি উৎ​সাহ নিয়ে এসেছেন, সেটা কী তাঁরই মূর্তি! রোনালদো যেন একটু বিভ্রান্তই। ভদ্রতাবশত, এ ব্যাপারে কাউকে কিছু জিজ্ঞেস করতে পারলেন না। চেহারা আদলের সঙ্গে মিল নেই, মিল নেই শরীরের গঠনের সঙ্গেও। মূর্তিটি দেখে প্রথম দর্শনে মনে হয় তিরিশের দশকের কোনো ফুটবলারের মূর্তি। নিজ শহরের মানুষের ভালোবাসা বলে কথা। ভালোবাসার কারণে অনেক সময় অনুরোধে ঢেঁকিও গিলতে হয়। রোনালদো না হয় নিজের নামে এক অদ্ভুত-দর্শন মূর্তিই উন্মোচন করলেন!
মাদেরিয়া দ্বীপটি ​ওয়াইনের জন্য বিখ্যাত। এই দ্বীপের প্রধান রপ্তানি দ্রব্য এটাই। কিন্তু এই ওয়াইনের বাইরেও মাদেরিয়া পৃথিবীকে উপহার দিয়েছে রোনালদোর মতো এক তারকাকে। এনিয়ে দ্বীপবাসীর গর্বের শেষ নেই। সেই গর্বই জন্ম দিয়েছে অপার ভালোবাসার। সদ্য উন্মোচিত মূর্তি সেই ভালোবাসা প্রকাশেরই এক অনুষঙ্গ।
ভালোবাসা প্রকাশটাই বড় কথা, এর প্রকাশভঙ্গি একটু এদিক-ওদিক তো হতেই পারে! সূত্র: এএফপি।