প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে সেরা, লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো? হয়তো গজগজ করতে করতে বলে উঠেছেন, এক লেবু আর কত চটকানো হবে? মাঠের খেলায় কে সেরা, সেই বিতর্কটা আপাতত তোলা থাক। তবে একটা জায়গায় কিন্তু মেসি হেরে গেছেন রোনালদোর কাছে! এক জরিপে দেখা গেছে, গত বছর ইংল্যান্ড ও ওয়েলসে নবজাতক শিশুদের নামে মেসির চেয়ে এগিয়ে আছেন রোনালদোই। ইংল্যান্ড-ওয়েলসে গত বছর ১১টি নবজাতক ছেলের নাম রাখা হয়েছে রোনালদোর নামে, মেসির ক্ষেত্রে সংখ্যাটা কেবল চার। অবশ্য রোনালদো ইংল্যান্ডে খেলে গেছেন, এখানে জনপ্রিয়তা বেশি হওয়াই স্বাভাবিক। তবে স্পেনে চলে যাওয়ার পর সেটা অনেকই কমেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময় ২১ জন শিশুর নাম রাখা হয়েছিল তাঁর নামে! ইএসপিএন।