রোনালদোর পাল্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরে ব্যাপারটা যেন নিয়মে পরিণত হয়েছে। দলবদলের মৌসুম এলে গুঞ্জন ওঠে, ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন। কখনো ম্যানচেস্টার ইউনাইটেডের নাম আবার কখনো পিএসজির নাম জড়িয়ে খবর হয়। এবারও গুঞ্জন উঠেছে, রিয়ালের সঙ্গে রোনালদোর সম্পর্ক নাকি খারাপ যাচ্ছে। তবে গুঞ্জনটা ডালপালা ছড়ানোর আগেই রোনালদো পরিষ্কার করে বলে দিলেন, রিয়ালের সঙ্গে তাঁর সম্পর্কের মোটেই অবনতি হয়নি, ‘রিয়াল ও আমার মধ্যে সংঘাত হয়েছে বলে যেসব খবর আসছে সেগুলো পুরোপুরি মিথ্যা। আমি ছুটিতে থাকার সময় কোনো সংবাদমাধ্যমের সঙ্গেই কথা বলিনি। আশা করি, এবার আমাকে একটু রেহাই দেবেন।’ পরের মৌসুমে যে বার্নাব্যুতে থাকছেন সেটিও নিশ্চিত করেছেন সিআর-সেভেন, ‘আমি ক্লাবে খুবই সুখী। আমি এখন সাফল্যভরা একটা নতুন মৌসুমের দিকে তাকিয়ে আছি।’ গোলডটকম।