রোনালদোর প্রেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙা হৃদয় জোড়া লাগতে কত সময় লাগে? ক্রিস্টিয়ানো রোনালদোর কিন্তু সময় লাগল না একদমই। মনে হচ্ছে হৃদয়ের নতুন ‘ডাক্তার’ পেয়েই গেছেন সিআর-সেভেন! ইরিনা শায়াকের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে কয়েক দিনও হয়নি। এখনই শোনা যাচ্ছে স্প্যানিশ টিভি প্রতিবেদক লুসিয়া ভিয়ালনের সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়া চলছে রোনালদোর। ২৬ বছর বয়সী এই তরুণী সাংবাদিকতা ছাড়াও ডিগ্রি নিয়েছেন আইন বিষয়ে। গুঞ্জনটা প্রথম উঠেছিল ব্যালন ডি’অর অনুষ্ঠানের পরেই। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের সঙ্গে একটি ছবি ভিয়ালন পোস্ট করেন নিজের টুইটার অ্যাকাউন্টে। ধারণা করা হচ্ছে, ছবিটি তোলা হয়েছে রোনালদো জুরিখ থেকে মাদ্রিদে ফেরার পথে। কদিন আগে গেটাফের সঙ্গে রিয়ালের ম্যাচে গ্যালারিতেও ছিলেন। আসলেই দুজনের মধ্যে ‘কিছু’ চলছে কি না, সেটা জানার জন্য অপেক্ষা করতেই হচ্ছে। মেইল অনলাইন।