প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনের দুটি পথ অনেক আগেই গেছে বেঁকে। একজন এর মধ্যেই আবার খুঁজে পেয়েছেন নতুন পথ। বিচ্ছেদের পর ইরিনা শায়াক তো হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে প্রকাশ্যেই প্রেম শুরু করে দিয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদোই বা বসে থাকবেন কেন? শোনা যাচ্ছে, রাশিয়া থেকে প্রেমের নৌকা ভিড়িয়েছেন ইতালিতে। ইতালিয়ান অভিনেত্রী ও মডেল অ্যালেসিয়া তেদেশির সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়া চলছে সিআর-সেভেনের। আরমানির একটা বিজ্ঞাপনচিত্রে অভিনয় করতে গিয়ে পরিচয় দুজনের। সেটা নাকি গড়িয়েছে প্রণয়ে। কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে তেদেশি নাকি মাদ্রিদে উড়ে গেছেন। যদিও কেউই এ ব্যাপারে মুখ খোলেননি। তবে তেদেশিও ফুটবলারদের ভালোই চেনেন। জেনোয়া স্ট্রাইকার মার্কো বরিয়েল্লোর সঙ্গে এর আগে সম্পর্ক ছিল তাঁর। মেইল অনলাইন।