রোনালদোর ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলতে নেমেছিলেন স্বপ্নের ফাইনাল। সেটিই রূপ নিচ্ছিল দুঃস্বপ্নে। দিমিত্রি পায়েতের ট্যাকলে চোট পেয়ে ২৫ মিনিটে স্ট্রেচারে শুয়ে বেরিয়ে যেতে হলো মাঠ থেকেই। চোখে তখন কান্না। সেই রোনালদো আবেগের নানা ঢেউয়ে দুলে শেষে হাসলেন বিজয়ীর হাসি।

.
.


পায়েতের জোরালো ট্যাকলে চোট পেয়ে মাঠে গড়াচ্ছেন যন্ত্রণায়

.
.


খেলতে পারবেন না বুঝতে পেরে দুই চোখে কান্না

.
.


অধিনায়কের বন্ধনীটা পরিয়ে দিলেন নানিকে

.
.


স্ট্রেচারে ওঠার সময় ভেঙে পড়লেন আরও

.
.


পট্টি-টট্টি বেঁধে ডাগ-আউটে ফেরা

.
.


ইউরোর ট্রফি নিয়ে পুরো দলের ছবিতেও ব্যতিক্রমী হয়ে থাকল তাঁর উদ্‌যাপন

.
.


শেষ বাঁশি বাজালেন রেফারি। একই সঙ্গে হাসি আর কান্নায় ভাসলেন স্বর্গীয় আনন্দে

.
.


পর্তুগাল এগিয়ে, ম্যাচ প্রায় শেষ, কোচ ফার্নান্দো সান্তোসকে আগাম উদ্‌যাপনে আমন্ত্রণ
ছবি: রয়টার্স, এএফপি

‘’
যে রকম ফাইনাল চেয়েছিলাম সেটি হয়নি, কিন্তু আমি দারুণ খুশি। ক্লাবের হয়ে আমি অনেক কিছু জিতেছি।
জাতীয় দলের হয়ে কিছু জেতার অভাব ছিল আমার এত দিন। আমি খুবই আনন্দিত আর গর্বিত।
ক্রিস্টিয়ানো রোনালদো
অধিনায়ক, পর্তুগাল

সুন্দর ফুটবল খেললাম কি খেললাম না, সেটি আমাদের কাছে বড় ব্যাপার নয়। সুন্দর খেলে বাড়ি চলে যাওয়ার চেয়ে কুৎসিত খেলে যদি চ্যাম্পিয়ন হওয়া যায়, আমি কুৎসিত খেলাটাই বেছে নেব।
ফার্নান্দো সান্তোস
কোচ, পর্তুগাল

ওরা যেহেতু টুর্নামেন্ট জিতেছে, মানে এটা ওদেরই প্রাপ্য। ওরা যেভাবে খেলেছে, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে ওরা কাজের কাজটা করেছে, তাই ওদের অভিনন্দন জানাতেই হবে।
হুগো লরিস
অধিনায়ক, ফ্রান্স

আমরা একসঙ্গে জিতেছি, একসঙ্গে বেদনা ভাগ করে নিয়েছি, একসঙ্গেই হেরেছি।
দিদিয়ের দেশম
কোচ, ফ্রান্স