রোনালদোর ব্যঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদে তিনি এখন সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের একজন। অর্জনের হিসেবে তো তাঁর ধারেকাছেও কেউ নেই। তাহলে কি ক্রিস্টিয়ানো রোনালদো সতীর্থদের সঙ্গে একটু দূরত্ব বজায় রেখেই চলেন? না, ব্যাপারটা মোটেও তা নয়। বরং সতীর্থদের সঙ্গে হাস্য-রসিকতাও করেন, সুযোগ পেলে খোঁচা মারতেও ছাড়েন না। পরশু যেমন হামেস রদ্রিগেজকে এমনটি হজম করতে হলো। রদ্রিগেজের নাম শুনে অনেকেই হয়তো ব্যাপারটা অনুমান করতে পারছেন। তিন দিন আগে অনুশীলনে আসার পথে রিয়ালের কলম্বিয়ান মিডফিল্ডার নিজের গাড়িটি চালিয়েছিলেন তীব্রগতিতে। পুলিশের সাইরেন পর্যন্ত অমান্য করেছেন। ট্রাফিক আইন ভঙ্গের দায়ে এখন তো ড্রাইভিং লাইসেন্সই হারাতে পারেন। পরশু রোনালদো অনুশীলনের ফাঁকে গাড়ি চালানোর মতো ভঙ্গি করতে লাগলেন। তার মানে রদ্রিগেজের পাগলের মতো গাড়ি চালানোকেই ব্যঙ্গ করছেন! রদ্রিগেজ অবশ্য সামনে ছিলেন, সতীর্থের খোঁচাটা গায়ে মেখেছেন হাসি মুখেই। ইএসপিএন।