রোনালদোর মুখোশ-রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই মুখোশ পরে রোনালদো
সেই মুখোশ পরে রোনালদো

বালিশে আলতো করে শোয়ানো মাথা। আদুল গা। কালো একটা মুখোশে ঢাকা মুখ। চিনতে তবু কষ্ট হচ্ছে না। ক্রিস্টিয়ানো রোনালদোই। কিন্তু এই চেনা-চিনিতেই বিস্ময়টা আরও বাড়ল—রোনালদো এভাবে! কী রহস্য এই মুখোশের?
মুখোশটা দেখতে অনেকটা ১৯৮১ সালের সেই বিখ্যাত সিরিয়াল কিলার চরিত্র হানিবল লেকটারের মুখোশের মতো। এ কারণে কৌতূহল বেড়েছে আরও। পরে খোলাসা হলো রহস্যটার। বিজ্ঞাপনের জন্যই রোনালদোর এমন মুখোশাবৃত হওয়া।

ফুটবলার পরিচয় একদিনের জন্য শিকেয় তুলে রোনালদো হয়ে গেলেন একটা প্রতিষ্ঠানের প্রধান
ফুটবলার পরিচয় একদিনের জন্য শিকেয় তুলে রোনালদো হয়ে গেলেন একটা প্রতিষ্ঠানের প্রধান

জাপানি একটা হেলথ কেয়ার পণ্যের দূত হয়েছেন রোনালদো। এমটিজি নামের সেই প্রতিষ্ঠানটির আমন্ত্রণে সম্প্রতি জাপানে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ মহা তারকা। দুই দিনের এই সফরের ফাঁকে এক দিনের জন্য এমটিজির সাম্মানিক প্রেসিডেন্টের পদেও বসেছিলেন। সে প্রতিষ্ঠানটির পুরুষদের ত্বকের পণ্য ‘অ্যাথলেটিক বিউটি প্রজেক্টে’র জন্যই রোনালদোর এভাবে মুখোশ পরা।
পরে রোনালদো জাপান সম্পর্কে বলেছেন, ‘জাপান অসাধারণ একটা দেশ, এখানকার মানুষও অসাধারণ। এখানে আগেও আসার সুযোগ হয়েছিল। এখানকার ভক্তদের ব্যাপারে আমার ধারণা আছে। তাঁরা সত্যিই দুর্দান্ত।’ সূত্র: ডেইলি মেইল।