রোনালদোর মূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মূর্তিটা ক্রিস্টিয়ানো রোনালদোর
মূর্তিটা ক্রিস্টিয়ানো রোনালদোর

মাদ্রিদের মোমের জাদুঘরে তাঁর মূর্তি বানিয়ে রাখা হয়েছে বছর দুয়েক আগেই। নিজের সেই মূর্তিটা ক্রিস্টিয়ানো রোনালদোর এতই পছন্দ যে, এবার সেটার মতোই একটা মোমের মূর্তি গড়িয়েছেন মাদ্রিদে নিজের বাড়িতে রাখবেন বলে। আর সে জন্য রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গারকে গুনতে হয়েছে ২০ হাজার পাউন্ড (প্রায় ২৪ লাখ টাকা)। রোনালদোর শখের কাছে এ আর এমন কী! জাদুঘরের মূর্তিটা যিনি গড়েছিলেন, সেই একই শিল্পী মাইকেল ওয়েডকে দিয়ে ইংল্যান্ড থেকে বানিয়ে আনা হয়েছে এই মূর্তিটাও। তবে চুলের স্টাইল করার দায়িত্বটা ওয়েডকে ছেড়ে দিতে হয়েছে রোনালদোর ব্যক্তিগত হেয়ারড্রেসারের ওপর। কারণটা আন্দাজ করা খুব কঠিন কিছু নয়। কিছুদিন পর পরই তো চুলের স্টাইল বদলান রিয়ালের পর্তুগিজ উইঙ্গার। সেই অনুযায়ী মূর্তির চুলের স্টাইলও না বদলালে চলবে কী করে! ডেইলি মেইল।